ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


-

পিরোজপুর: কাউখালীতে গাছের ডাল ও পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০ টার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাইজুল হক নিজের পালিত ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছে উঠে পাতা ও ডাল কাটছিলেন। এ সময় গাছের ডাল কাটতে গিয়ে গাছের সঙ্গে থাকা কাউখালী-ভান্ডারিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি গাছ থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:২১   ১১ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ
দশমিনায় তেঁতুলিয়া নদীগর্ভে বিলীন দুই শতাধিক কবর
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বাউফলের ৩০ বছরেও পাকা হয়নি সড়ক, চলাচলে দুর্ভোগ
লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ



আর্কাইভ