ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ববর্তী সরকারের ব্যর্থতায় কাঙ্ক্ষিত অগ্রগতিতে পৌঁছাতে পারেনি জাতি: জামায়াত আমির কাউখালীর পাঁচ ইউপিতে চেয়ারম্যান নেই, নাগরিক সেবা স্থবির ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষসংকটে মদিনাবাদ মাদ্রাসার পাঠদান বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা বারেক আটক পটুয়াখালীতে ফিলিং স্টেশনের ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজার পলাতক গলাচিপায় ৫৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কাউখালীতে ভুয়া পুলিশ আইডিসহ ৬৯ শটগান কার্তুজ উদ্ধার, যুবক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ভুয়া পুলিশ আইডিসহ ৬৯ শটগান কার্তুজ উদ্ধার, যুবক গ্রেপ্তার

কাউখালীতে ভুয়া পুলিশ আইডিসহ ৬৯ শটগান কার্তুজ উদ্ধার, যুবক গ্রেপ্তার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে ভুয়া পুলিশ আইডিসহ ৬৯ শটগান কার্তুজ উদ্ধার, যুবক গ্রেপ্তার

পিরোজপুর: কাউখালীতে অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ মোঃ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়।

কাউখালীতে ভুয়া পুলিশ আইডিসহ ৬৯ শটগান কার্তুজ উদ্ধার, যুবক গ্রেপ্তার

অভিযানে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৬৯টি শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার অস্ত্রের কভার উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাওন ইসলাম অপু কাউখালী থানার শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শটগানের কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও প্রতারণা আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে। তাঁর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৩   ২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাউখালীর পাঁচ ইউপিতে চেয়ারম্যান নেই, নাগরিক সেবা স্থবির
দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা বারেক আটক
পটুয়াখালীতে ফিলিং স্টেশনের ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ম্যানেজার পলাতক
গলাচিপায় ৫৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কাউখালীতে ভুয়া পুলিশ আইডিসহ ৬৯ শটগান কার্তুজ উদ্ধার, যুবক গ্রেপ্তার



আর্কাইভ