ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: গলাচিপায় ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. লায়লা আক্তার (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ। সোমবার, ১৪ সেপ্টেম্বর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় আসামির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লায়লা আক্তার গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার মো. বাবুল চৌকিদারের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) আ. হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে আসামির বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ লায়লা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৪:৫১:০৬ ২ বার পঠিত | ● কারবারি ● গলাচিপা ● গ্রেপ্তার