ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা বাবুল চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিশুর লাশ পিবিআই তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, বাদী গ্রেপ্তার অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিশুর লাশ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিশুর লাশ

কুষ্টিয়া:ভেড়ামারায় নিখোঁজ হওয়ার এক দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোঃ জিহাদ (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে স্থানীয় একটি পরিত্যক্ত ডোবায় শিশুটির লাশ ভেসে ওঠে। নিহত জিহাদ জেলার বাহাদুরপুর ইসলামপুর কারিগর পাড়ার বাসিন্দা মোঃ হাসান মেকারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ তীব্র মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী হওয়ায় অবাধ্য আচরণের কারণে পরিবারের লোকজন তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতেন। শিকল খুলে দিলে সে যেকোনো দিকে এলোপাথাড়ি ছুটে যেত। গতকাল ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে জিহাদকে শিকলবন্দী অবস্থায় দেখে তার চাচা শিশুটির মাকে শিকল খুলে দেওয়ার অনুরোধ করেন। চাচার কথামতো মা পায়ের শিকল খুলে দিলে জিহাদ খালি গায়ে বাড়ির এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে সে পরিবারের সবার চোখের আড়ালে চলে যায়। এরপর চারপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও নানা প্রচার-প্রচারণা চালানো হয়।

মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি পরিত্যক্ত ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে তার বাবা হাসান মেকারকে খবর দেন। বাবা এসে লাশটি তার নিখোঁজ সন্তান জিহাদের বলে শনাক্ত করেন। পরিবারের প্রাথমিক ধারণা, শিকলমুক্ত হওয়ার পর অসাবধানতাবশত সে ডোবার পানিতে পড়ে যায় এবং ডুবে মারা যায়।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাকপ্রতিবন্ধী এই শিশুর আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪০:১২   ২ বার পঠিত  |   







খুলনা থেকে আরও...


কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা বাবুল
ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিশুর লাশ
ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দুই হাজার রোগীর পরীক্ষা



আর্কাইভ