ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ:কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সিংগাইর উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সিংগাইর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিউদ্দিন খাঁন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা উপজেলা বিএনপি ও পৌর শাখা বিএনপির বর্ণিত কর্মসূচি পালনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নেতাকর্মীদের পরিকল্পিত নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর, আব্দুল মান্নান ও খাঁন মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. মনিরুল ইসলাম মোকা, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর আলম বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম জীবন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা অ্যাড. মো. জাহিদুর রহমান বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, নিষিদ্ধ দল আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি সারাদেশে আগামী এক সপ্তাহ চলবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:৪৩:৪৭ ২ বার পঠিত | ● বিএনপি ● বিক্ষোভ ● সিংগাইর