ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা বাবুল চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ভেড়ামারায় নিখোঁজের এক দিন পর ডোবায় মিলল শিশুর লাশ পিবিআই তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, বাদী গ্রেপ্তার অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশনে মুদি ব্যবসায়ীর সংবাদ সম্মেলন উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ ভেড়ামারায় খালে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত

চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬


চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত

পাবনা: চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোরাব আলী ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এ ঘটনায় ট্রলিচালক বাবু হোসেন ও হেলপার রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন। দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভুট্টাবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাটমোহরের দিকে আসছিল। এদিকে, ভ্যানে এক নারী যাত্রীকে ধরইল ব্রিজ এলাকায় নামিয়ে তোরাব আলী যাওয়ার পথে ট্রলিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। ট্রলিচালক ও হেলপারও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪৭:১৩   ৩ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত
তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর ৭ দফা দাবি
চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন
হাটখালী ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে বয়েজ মাস্টার



আর্কাইভ