ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুজানগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম শেখের উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় সুজানগর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাকির হোসেন, সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায়, সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ, মানিকদীর নজির উদ্দিন তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা কামরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে শফিউল আলম শফি, লুৎফর বিশ্বাস, ইউসুফ মন্ডল, বাবু খন্দকার, উজ্জ্বল ফকির, আবু বক্কার শেখ, কাজী মোতালেব, মনসুর মন্ডল, আরিফ মন্ডল ও টিপু প্রামানিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে চারা বিতরণকালে বক্তারা পরিবেশ সুরক্ষায় নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সবাইকে নিজ নিজ বাড়ি ও আঙিনায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
চারা বিতরণকালে সুজানগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি কাউন্সিলর হওয়ার জন্য নয়, এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গড়া এবং সন্ত্রাস দমনে একজন সেবক হিসেবে কাজ করতে চান। এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৪:৪২:১৬ ৩ বার পঠিত | ● চারা ● বিতরণ ● সুজানগর