ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৫৫ • সন্ত্রাসের অভিযোগ ও মামলার ওয়ারেন্টে নবীগঞ্জে আব্দুস ছমেদ গ্রেফতার • হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের • ‘নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না’, তাপসীর তিক্ত অভিজ্ঞতা • চরকিতে আজ মুক্তি পাচ্ছে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ • অক্টোবরে মুক্তি অনিশ্চিত, ‘আন্ধার’ জমা পড়েনি সার্টিফিকেশন বোর্ডে • বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মৌসুমীর প্রতিক্রিয়া জানালেন ওমর সানী • ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ • টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন • নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে লেবুখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে হঠাৎ তুহিন আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা

আগুনে গোয়ালঘর, কবুতরের বাসা ও সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম তুহিন আকন বলেন, আমরা কোনো দিন প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনো দিন ক্ষতি করিনি। কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দীন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৪   ২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
● বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
● কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক
● নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
● দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা



আর্কাইভ