ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৫৫ • সন্ত্রাসের অভিযোগ ও মামলার ওয়ারেন্টে নবীগঞ্জে আব্দুস ছমেদ গ্রেফতার • হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের • ‘নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না’, তাপসীর তিক্ত অভিজ্ঞতা • চরকিতে আজ মুক্তি পাচ্ছে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ • অক্টোবরে মুক্তি অনিশ্চিত, ‘আন্ধার’ জমা পড়েনি সার্টিফিকেশন বোর্ডে • বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মৌসুমীর প্রতিক্রিয়া জানালেন ওমর সানী • ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ • টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন • নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ১৫ দিনের কর্মসূচিতে তিন হাজার গাছের চারা বিতরণ

কাউখালীতে ১৫ দিনের কর্মসূচিতে তিন হাজার গাছের চারা বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে ১৫ দিনের কর্মসূচিতে তিন হাজার গাছের চারা বিতরণ

পিরোজপুর: পরিবেশ সুরক্ষার লক্ষ্যে কাউখালীতে ‘আলোর দিশারী ফাউন্ডেশন’-এর উদ্যোগে ১৫ দিনব্যাপী প্রায় তিন হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজ ও বিভিন্ন যানবাহনের শ্রমিকদের মধ্যে ফলদ, বনজ ও ওষুধি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান জামিনুল হক জামিল, সংগঠনের পৃষ্ঠপোষক মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক হুমায়ুন কবির, আরএসডি মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন এবং ব্যবসায়ী মনির হোসেনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

কাউখালীতে ১৫ দিনের কর্মসূচিতে তিন হাজার গাছের চারা বিতরণ

আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জামিনুল হক জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের এলাকা তথা দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল চারা বিতরণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের সঠিকভাবে পরিচর্যা ও রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়াই আলোর দিশারী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, আজকের রোপণ করা এই ছোট্ট চারাটিই আগামী দিনে ছায়া ও অক্সিজেন দিয়ে আমাদের সমাজকে সুরক্ষিত রাখবে। সমাজের সর্বস্তরের মানুষকে এই ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থী ও চালকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫২:৩০   ৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
● বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
● কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক
● নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
● দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষতি আড়াই লাখ টাকা



আর্কাইভ