ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ • হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক • পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ছোনাউটা শ্রী গুরু আশ্রম পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) আশ্রম পরিচালনা কমিটির আয়োজনে আশ্রমে এ শপথ অনুষ্ঠিত হয়। এর আগে গত শনিবার (১২ সেপ্টেম্বর) সাধারণ সভায় আশ্রমের পরিচালনা কমিটি গঠন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রম কমিটি গঠন পরিচালনা পরিষদের সভাপতি রনজিৎ কুমার রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন গোলদার।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি শুসান্ত বনিক, সহসভাপতি নির্মল চন্দ্র দে ও সমীর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক প্রদীপ সেন সাধন, অর্থ সম্পাদক শুভ কর্মকার এবং নির্বাহী সদস্য ভজন কুমার দাসসহ অন্যরা।

এদিন বিকেলে নতুন কমিটির সভাপতি শুসান্ত বনিকের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২০:১৫   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ