ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কথিত ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল ও শেখ আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন শেখ বেনজির আহমেদ লাল, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মন্টু, ইমরান সরদার, রুস্তম আলী, আনোয়ারুল ইসলাম, যজ্ঞেশ্বর কার্তিক, মেছের আলী, স্বরজিৎ ঘোষ দেবেন, এস এম মোহর আলী ও ইউনুছ মোল্লাসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৫০:০৮ ১ বার পঠিত | ● অরাজকতা ● পাইকগাছায ● প্রতিবাদ