ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী

কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়। নটরডেম কলেজের প্রভাষক মো. ওমর আলী এতে সভাপতিত্ব করেন।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। এ ছাড়া উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম শুভ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু সায়েম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন ও মো. আমজাদ হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাজী ইয়াকুব হোসেন রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নৌকা বাইচে ৮টি দল অংশগ্রহণ করে। এতে গোবিন্দল কশাই বাড়ী নৌকা চ্যাম্পিয়ন এবং জামশার মাসুদ রানা নৌকা রানার্সআপ হয়।

নৌকা বাইচ চলাকালে নদীতে নৌযান চলাচল ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে শান্তিপূর্ণভাবে খেলা শেষ হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১১:১৭   ২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী
● ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান
● সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
● নৈরাজ্য-সন্ত্রাস ঠেকাতে জনগণ প্রস্তুত: সাংসদ নজরুল ইসলাম আজাদ
● ডেঙ্গু নিয়ন্ত্রণে কালীগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান



আর্কাইভ