ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি • স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া • পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার • সিংগাইরে ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল হস্তান্তর • কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ • হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ • মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির • ভেড়ামারায় ১,৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে চড়া দামে • অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা • তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ

কাউখালী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


কাউখালী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ

পিরোজপুর: কাউখালী সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

কলেজ ছাত্রদলের সভাপতি সবুজ কুমার রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ এবং কাউখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিব তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি সোলায়মান কাজী।

অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, “নবীন শিক্ষার্থীদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। কাউখালীর সার্বিক উন্নয়ন এবং এই উপজেলাকে একটি সুন্দর ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২০   ৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ
● সংস্কারের অভাবে বেহাল বাউফলের ২০ কিলোমিটার সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
● কাউখালী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ
● পটুয়াখালীর নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম, বিদায় ড. শহীদ হোসেনের
● দশমিনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু আব্দুল্লাহর



আর্কাইভ