ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে পাইকগাছায় বারসিকের ক্যাম্পেইন

পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে পাইকগাছায় বারসিকের ক্যাম্পেইন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে পাইকগাছায় বারসিকের ক্যাম্পেইন

খুলনা: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে পরিবেশবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি জি এম মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের বাবলু জোয়ার্দ্দার। আরও বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, বারসিকের সমন্বয়ক কুমারেশ বাউয়ালী, শিক্ষক হিমাংশু বিশ্বাস, শিক্ষার্থী দীপা সাধু ও বারসিকের মুক্তি রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সাংবাদিক ফসিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ক্যাম্পেইন শুরুর আগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পরে অতিথিরা অনুষ্ঠানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫৪   ৮৪ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ