ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি • স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া • পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার • সিংগাইরে ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল হস্তান্তর • কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ • হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ • মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির • ভেড়ামারায় ১,৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে চড়া দামে • অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা • তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির

মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির

মিরপুরের ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাঁর সংসদীয় আসনে এ অভিযান চালানোর আগে তাঁকে কিছু জানানো হয়নি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমাকে বিস্মিত করেছে। এ বিষয়ে আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত। পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল। কিন্তু সেই পথ অনুসরণ করা হয়নি।’

তিনি বলেন, ‘এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সুতরাং জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি হয়তো আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।’

শফিকুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হন। একইভাবে পুলিশের সদস্যদের সঙ্গেও সাধারণ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে তিনি বলেন, এ ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন ও ব্যবহারোপযোগী থাকে। এ জন্য প্রয়োজন সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ।

তিনি বলেন, মাসের পর মাস ধরে একদল অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে তাঁদের ব্যবসার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

শফিকুর রহমান বলেন, বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের জন্য কল্যাণকর, সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ প্রয়োজন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১১   ১০ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ