ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি • স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া • পূর্বাচলে ড্রেন থেকে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার • সিংগাইরে ৬৮ বছর পর আদালতের রায়ে জমির দখল হস্তান্তর • কাঁঠালিয়ায় কিশোরকে মারধর,থানায় লিখিত অভিযোগ • হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ • মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির • ভেড়ামারায় ১,৫৮৫ টাকার এলপিজি বিক্রি হচ্ছে চড়া দামে • অক্টোবরে ভূমি জটিলতা কাটিয়ে ২০২৮-এ সিলেট অংশের কাজ শেষের আশা • তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া

স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া

ঢালিউড ও টালিউডে পরিচিত মুখ নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি ওটিটি কনটেন্টেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের ফাঁকে বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন। সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজধানীর পরিচিত শুটিং স্পট স্টুডিও নাইন এন’ হাফে দুই দিন ধরে স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিটির চিত্রায়ণ হয়। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে অংশ নিয়েছেন এ প্রজন্মের আরও কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী। তাঁদের সাবলীল উপস্থিতি টিভিসিটির মূল ভাবনাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করেছে।

নুসরাত ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের নতুন টিভিসিতে কাজ করতে পেরে আমি আনন্দিত। স্টেপ সবসময় আধুনিক ডিজাইন, মান ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে নতুন পণ্য নিয়ে আসে। এবারের টিভিসিতেও সেই আধুনিকতা ও নতুনত্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শুটিংয়ের পুরো সময়টি ছিল বেশ আনন্দদায়ক। আশা করছি, টিভিসিটি দর্শকদের ভালো লাগবে এবং স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোও সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।’

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের রুচি, প্রয়োজন ও সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইন ও মানসম্মত পণ্য উপহার দেওয়ার চেষ্টা করে আসছে। নতুন প্রজন্মের ফ্যাশন-সচেতন গ্রাহকদের কথা বিবেচনায় রেখে আমাদের সর্বশেষ পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও ব্যবহারিকতার সমন্বয় করা হয়েছে। এসব বৈশিষ্ট্য আরও আকর্ষণীয়ভাবে গ্রাহকদের সামনে তুলে ধরতেই নতুন টিভিসিটি নির্মাণ করা হয়েছে।’

আধুনিক ডিজাইন, মানসম্মত উপকরণ ও আরামের সমন্বয়ে নতুন পণ্য বাজারে আনার পাশাপাশি সৃজনশীল প্রচারণার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্ব দিয়ে আসছে স্টেপ ফুটওয়্যার। নতুন টিভিসিটি সেই ধারাবাহিক প্রচেষ্টারই সংযোজন। এটি শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:১৬:১২   ৭ বার পঠিত  | ●   ●







বিনোদন থেকে আরও...


● উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি
● স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসিতে নুসরাত ফারিয়া
● অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন
● ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি
● সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী



আর্কাইভ