ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভোলা: লালমোহনের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মাগরিবের পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. জসিম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, ইউসুফ আহমেদ, এম আর পারভেজ, ইয়াছিন সিরাজী, শাহ আব্দুল মোতালেব প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন—সভাপতি মো. জসিম জনি, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আহমেদ, সহ-সভাপতি মো. নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান পারভেজ, অর্থ ও প্রচার সম্পাদক শাহ আব্দুল মোতালেব, নির্বাহী সম্পাদক মো. আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, মো. শহিদুল ইসলাম হাওলাদার ও মাকসুদ উল্লাহ।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ ইং উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৮   ৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ