ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা

মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


 মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা

ভোলা: লালমোহনে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং মোবাইল ও ফেসবুকের অপব্যবহার রোধে অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে লালমোহন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মো. নুরউদ্দিন, ১০ নম্বর মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫০   ৭৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ