ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, বিক্রেতাকে জরিমানা

ভেড়ামারায় ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, বিক্রেতাকে জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, বিক্রেতাকে জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারায় জনস্বার্থে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক বিক্রেতাকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার কলেজ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নে কলেজ বাজারে অভিযান চালানো হয়। বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা ২৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ ভ্রাম্যমাণ আদালত জব্দ করেন। একই সঙ্গে আইনের ৫ ধারায় অভিযুক্তকে ২০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা আফ্রিকান মাগুর মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

অভিযানে ভেড়ামারা থানার এসআই নাইমুজ্জামানসহ পুলিশের একটি দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, নিষিদ্ধ মাছ বিক্রি রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৬   ১০০ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ