ঢাকা সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর কয়রা গ্রামের একটি মাছের ঘেরের পাড়ে শাকসবজির সঙ্গে অভিনব কৌশলে গাঁজা চাষের অভিযোগে আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে কয়রা থানা পুলিশ। এ সময় ঘের থেকে চারটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশের একটি দল ওই ঘেরে অভিযান চালায়। অভিযানে গাঁজাগাছগুলো জব্দ করার পাশাপাশি আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাছ চাষের আড়ালে ঘেরের পাড়ে গাঁজাগাছ চাষ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। এ সময় আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।
এদিকে ওসি মো. রাশেদুল আলম কয়রা থানায় যোগ দেওয়ার পর থেকে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন। স্থানীয়দের ভাষ্য, পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় জুয়া ও মাদকের বিস্তার কমেছে। মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৪ ৮ বার পঠিত | ● আটক ● কয়রা ● গাঁজা ● চাষ