ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি

চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


চার দিন পর জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরার খোঁজ মেলেনি

নাটোর: চুরির চার দিন পর জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর ক্যামেরাটি এখনো উদ্ধার করা যায়নি। রোববার রাত পৌনে ৯টার দিকে নাটোর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরীফুল হক।
পুলিশ সুপার জানান, গত ৮ অক্টোবর তিতুমীর এক্সপ্রেসে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা সিটের নিচে একটি ব্যাগ দেখতে পান। পরে তিনি ব্যাগটি নিয়ে নওগাঁ চলে যান। সেখানে পৌঁছে ব্যাগ খুলে ল্যাপটপ পান। এরপর তিনি বিষয়টি তাঁর ছেলে অন্তরকে জানান।

এদিকে সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ চুরির খবর জানতে পারেন অমল সাহা। পরে তিনি বিষয়টি ছেলেকে জানান। রোববার রাতে অন্তর পুলিশকে ল্যাপটপ পাওয়ার কথা জানান। খবর পেয়ে পুলিশ কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ল্যাপটপ উদ্ধারের বিষয়টি কিরিল ল্যান্ডার উইবারকে জানানো হয়েছে। এতে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

এদিকে ল্যাপটপ ও ক্যামেরাসহ পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর শনিবার রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পোস্টার সাঁটিয়েছে এসআরবি।

পুলিশ জানায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান কিরিল ল্যান্ডার উইবার। ফিরে এসে তিনি ওই ব্যক্তিকে আর পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। বিষয়টি তিনি নাটোর সদর থানা পুলিশকে জানান। এরপর থানায় বসে তাঁর কান্নার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:২৯   ১০১ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল
● চাটমোহরে ভয়াবহ আগুনে ১৮ ছাগলের মৃত্যু, খামারির পাশে ইউএনও
● ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের
● বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, জয়পুরহাটে কারারক্ষীর বিরুদ্ধে মামলা
● সিরাজগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের



আর্কাইভ