ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঠাকুরগাঁও: শিক্ষার গুণগত মান উন্নয়নে পীরগঞ্জের নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম মইনুল হোসেন সোহাগের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একরামুল হক, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:০১:৪৬ ১৭ বার পঠিত | ● অভিভাবক সমাবেশ ● নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় ● পীরগঞ্জ ঠাকুরগাঁও