ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিমির জীবনে নতুন অধ্যায়, সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন • লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ • ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১ • শাহজাদপুরে নিখোঁজ তিন মাদরাসাছাত্রী উদ্ধার, পালানোর পরিকল্পনা ছিল • রিজভীর অভিযোগ, ভারত থেকে টাকা পাঠিয়ে নাশকতা করাচ্ছে আ. লীগ • রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ • কিশোরগঞ্জে বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার • জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ • সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার • ভেড়ামারায় মোটরসাইকেল আটক অভিযান নিয়ে ক্ষোভ, সমান আইন প্রয়োগের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে আটক ২৩ জন, ১৫ জেলের কারাদণ্ড

তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে আটক ২৩ জন, ১৫ জেলের কারাদণ্ড


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬


তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে আটক ২৩ জন, ১৫ জেলের কারাদণ্ড

পটুয়াখালী: বাউফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন শিশু। পরে ভ্রাম্যমাণ আদালত ১৫ জন প্রাপ্তবয়স্ক জেলেকে ১৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্য আট শিশুকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় মাছ শিকারে ব্যবহৃত জাল ও কয়েকটি নৌকা জব্দ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিনভর তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে মৎস্য অধিদপ্তর। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বাউফল উপজেলার মমিনপুর গ্রামের রিপন সিকদার (২৫), সোলাইমান (২২), ইলিয়াস ফকির (২৬), জাহিদুল (২০), জামাল হাওলাদার (২৭), জাকির (২০), আবুল কালাম (২২), পারভেজ (২৯), কবির (৪০), বাকেরগঞ্জ উপজেলার ছালাম খান (৪০), গনি সরদার (২৯) এবং চন্দ্রদ্বীপ ইউনিয়নের আরিফ ফকির (২২), রমিজ প্যাদা (২৪), ইসমাইল খন্দকার (২৫) ও ফিরোজ হাওলাদার (৩৪)।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে মাছ শিকারের চেষ্টা করেন। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জনকে ১৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। বাকি আট অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৪   ১১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● জব্দ ৬৫০ কেজি জাটকা বিতরণ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ
● লালমোহনে আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর যুবদলের বিক্ষোভ
● কুয়াকাটায় পরিত্যক্ত পর্যটকবাহী জিপে আগুন, মালিকের সন্দেহ নাশকতা
● ইউএনওর হস্তক্ষেপে দাখিল পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত
● লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা



আর্কাইভ