ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
মানিকগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে শিল্পপতি অনিরুদ্ধ রায়ের মা শ্রীমতি গীতা রায়ের স্মরণে ১৬ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় রায় বাড়ির গীতা রায় ভবন থেকে এ অনুদান বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. সজিব কুমার সাহার সঞ্চালনায় শিল্পপতি অনিরুদ্ধ রায়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির এবং সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি ৮৪টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত সুবিধাভোগীদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৯:২৮:৩১ ১৩ বার পঠিত | ● অনিরুদ্ধ রায় ● পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ● মানিকগঞ্জ-২ ● সিংগাইর দুর্গাপূজা