ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ স্বরা ভাস্করের • পরীমনির ২০ সিনেমাই ফ্লপ, কড়া মন্তব্য অপু বিশ্বাসের • বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি • ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ক্ষোভ, বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে • দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ • চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১ • মিরপুরে বাসে আগুন, ঘটনাস্থলেই গ্রেপ্তার দুই • আলফাডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন ডিসি • গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী • সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে অটোরিকশায় বসে থাকা চালক ট্রাকচাপায় নিহত

পিরোজপুরে অটোরিকশায় বসে থাকা চালক ট্রাকচাপায় নিহত


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


 পিরোজপুরে অটোরিকশায় বসে থাকা চালক ট্রাকচাপায় নিহত

পিরোজপুর: সদর উপজেলার ভৈরমপুরে বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় চালক নজরুল শেখ (৪৫) নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ওই গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছত্তার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নির্মাণসামগ্রীবোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১৯   ১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ২৫ নভেম্বর কাউখালীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, প্রস্তুতি পরিদর্শনে ডিসি-এসপি
● সাড়ে চার মাস পর রেস্টুরেন্টের পেছনে মিলল নিখোঁজ কিশোরীর মরদেহ
● লালমোহনে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন, প্রধান বক্তা মুফতি ওয়াহাব আহমাদ নোমানী
● পটুয়াখালীতে আট দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি নিকাহ রেজিস্ট্রারদের
● নেছারাবাদে আগুনে পুড়ল ১৮ দোকান ও ৫ বসতঘর



আর্কাইভ