ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ

সুজানগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫


সুজানগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ
পাবনা: সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ হাসমত আলীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারের বিশ্বাস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

পরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম তৌফিক হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাস ,সদস্য সচিব জসিম বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী আব্দুস ছালাম মোল্লা, বিএনপি নেতা মজিবর খা, হাবিবুর রহমান বাদশা, ইয়াকুব আলী প্রামানিক,গোলাম মোর্তজা সাফা,যুবদল নেতা সিদ্দিকুর রহমান ও আনোয়ার হোসেন মোল্লা,ছাত্রদল নেতা শেখ কাউছার ও রুবেল প্রমুখ।

প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম বাবু মন্ডল।প্রতিবাদ সভায় বক্তারা হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য,গত রোববার বিকেলে উক্ত হাসমত আলী সুজানগর পৌর বাজার থেকে তার গ্রামের বাড়ি মধুপুর যাওয়ার সময় পথিমধ্যে মথুরাপুর নামক স্থান হতে আওয়ামী সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে আহত করে বলে স্থানীয় বিএনপির নেতাকর্মরিা জানান।

আর/ এন

বাংলাদেশ সময়: ০:২৪:২১   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ