ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে ইউসিসিএ লিমিটেডের বিশেষ সাধারণ সভা

সুজানগরে ইউসিসিএ লিমিটেডের বিশেষ সাধারণ সভা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


 সুজানগরে ইউসিসিএ লিমিটেডের বিশেষ সাধারণ সভা

পাবনা: সুজানগর ইউসিসিএ লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগরে ইউ সি সিএ লিমিটেডের এ নির্বাচনে ইয়াকুব আলী সভাপতি, মুসা মন্ডল সহ সভাপতি এবং ফরিদ হোসেন, মোহাম্মদ আলী বিশ্বাস, জয়নাল আবেদীন ও আতিক শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। সুজানগর ইউসিসিএ লিমিটেড নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ফজলুল হক স্বাক্ষরিত নির্বাচনী ফলাফলের এ তথ্য ঘোষণা করা হয় ।

পরে ইউসিসিএ লিমিটেডের আয়োজনে পল্লী ভবন হলরুমে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউসিসিএ’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

পরবর্তীতে দুপুরে সুজানগর ইউসিসিএ লি: ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি মুছা মন্ডল, সদস্য সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলী বিশ্বাস, জয়নাল আবেদিন ও আতিক শেখসহ অন্যান্য সমবায়ী উপস্থিত ছিলেন ।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মোঃ ইয়াকুব আলী বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সার্বিক উন্নয়নে সমিতির সকল সদস্যসহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের কর্মকর্তা সহ অন্যান্যদের সাথে তিনি যেন সততা ওনিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৪৬   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ