ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী


জেলা প্রতিনিধি ( গাইবান্ধা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

গাইবান্ধা:মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ-এই স্লোগানে গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। স্থানীয় দারুল আমান ট্রাস্ট থেকে বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ওমর সানি, জেলা অফিস সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ফাহিম মন্ডল, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শাখা সভাপতি মো. জাহিদুল ইসলাম, কলেজ শাখার কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম, শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিকসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের মহান জীবন বিধান প্রতিষ্ঠা করা গেলে মানুষের কল্যাণ হবে। ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সততা ও তাদের মানবিক গুণাবলী দিয়ে মানুষের পাশে ইস্পাত দৃঢ় ঐক্যে দাঁড়াবে। এছাড়াও তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রশিবিরের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এমএম

বাংলাদেশ সময়: ২৩:১০:০৪   ৩৫৭ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ