ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে হলো রাসিকের সাবেক মেয়র লিটনের বাড়ি

এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে হলো রাসিকের সাবেক মেয়র লিটনের বাড়ি


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে হলো রাসিকের সাবেক মেয়র লিটনের বাড়ি

রাজশাহী: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে একটি এক্সকাভেটর দিয়ে নগরীর উপশহরের তিনতলা বাড়িটি ভেঙে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক্সকাভেটর দিয়ে একদল লোক বাড়িটি ভাঙতে থাকে। বাড়ির সামনের অংশ ভেঙে তারা ফিরে যায়। আজ শুক্রবার সকালে বাড়ির সামনে অনেক কৌতুহলী মানুষের উপস্থিতি দেখা যায়।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। সেদিনই এ বাড়িতে হামলা করে দরজা জানালা ও ইট খুলে নিয়ে যায় ছাত্র-জনতা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি।

এরপর থেকে পোড়া দালানটি দাঁড়িয়ে ছিল। একই রাতে নগরীর ডালাস নামের একটি আবাসিক হোটেল এবং উপশহরের আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৩:৩৮:৩৪   ৪৩২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ