ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » আওয়ামীলীগ নেতাদের তিনটি বাড়ি ভাঙচুর করেছে মুখোশধারীরা

আওয়ামীলীগ নেতাদের তিনটি বাড়ি ভাঙচুর করেছে মুখোশধারীরা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


আওয়ামীলীগ নেতাদের তিনটি বাড়ি ভাঙচুর করেছে মুখোশধারীরা

কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বিশ্বাস এর বাড়িসহ আরো তিনজনের বাড়ি ভাঙচুর করেছে একদল মুখোশধারী দুষ্কৃতিকারীরা।

এই ঘটনাটি ঘটে ৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় শহর এলাকা ভেড়ামারা থানা থেকে প্রায় ৫০০ শ’ গজ দূরে।

এলাকাবাসী ও মাহাবুব আলম বিশ্বাসের সহধর্মিনী শাহিদা খাতুন জানান, ০৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আমি বাড়ির বাহিরে দাঁড়িয়ে ছিলাম। এ সময় মুখোশধারী একদল সন্ত্রাসীরা এসে মাহবুব আলম বিশ্বাসের বাড়ি খুঁজতে থাকে। পরে তারা অনুসন্ধান করে মাহাবুবু আলম বিশ্বাস এর বাসা খুজে বের করে। ভাঙচুর চালায়। এ সি, ফ্রিজ টিভি ও দামি আসবাবপত্র ভেঙ্গে লণ্ডভণ্ড করে চলে যায়। ভেড়ামারা থানায় খবর দিলে পরে পুলিশ আসে।

এই ঘটনা সততা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম। তিনি ঘটনাস্থল স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি তিনটিতে পুলিশ মোতায়ন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলে যাওয়ার সময় সঙ্ঘবদ্ধ দুষ্কৃতিকারীরা জহুরুল ইসলাম জুহা, মিলন ও একতিয়ার বাড়ি ভাঙচুর করে।

মাহবুব আলম বিশ্বাসের স্ত্রী সাহিদা খাতুন বলেন, সে ৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা হতে পারে। তাদেরকে চিনতে পারেনি। তবে চলে যাওয়ার সময় তারা জিয়ার সৈনিক বলে শ্লোগান দিয়ে চলে যায়।

জহরুল ইসলাম জোহা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় মুখোশধারী বেশ কিছু দুষ্কৃতিকারীরা সে মাহবুব আলম বিশ্বাসের বাড়ি খুঁজতে থাকে। পরে তারা আমার বাড়ি ভাঙচুর করে, একতিয়ারের বাড়ি ভাঙচুর করে এবং তারপরে মাহবুব আলম বিশ্বাসের বাড়িতে গিয়ে ব্যাপক ভাঙচুর করে চলে যায় তবে কি কারনে বাড়ি ভাঙচুর করা হয় তা বলতে পারবো না।

এই ঘটনায় এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় লিখিত কোন অভিযোগ করেনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৮   ৩৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ