ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন

চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনে এসে হাসপাতাল দুইটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান সম্পর্কে খোঁজ খবর নেন। এছাড়া ডাক্তার, নার্স, সেকমো ও কর্মচারীদের খোঁজখবরও নেন। হাসপাতালের চিকিৎসক, সেকমো, নার্সদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে এর ধারাবাহিকতা বজায় রেখে সেবার গুণগত মাণ বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রত্যেক চিকিৎসক চেম্বারে যেভাবে রোগী দেখেন, সেভাবে হাসপাতালেও বিনা পয়সায় রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়া এবং রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা, জরুরি বিভাগে গ্যাস্ট্রিক ও হার্টের ইঞ্জেকশন, স্যালাইন সহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ রাখার নির্দেশনা প্রদান করেন তিনি। দোহাজারী হাসপাতালের এক্স-রে যন্ত্র, ডেন্টাল চেয়ার সহ অকেজো যন্ত্রপাতির তালিকা করে তাঁর দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের জনবল স্বল্পতা সহ অন্যান্য সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, মেডিকেল অফিসার ডা. তানিয়া সুলতানা, ডা. সৈকত ভট্টাচার্য, দোহাজারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপন নাথ, ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু, ডা. রাকিবুল হাসান মারুফ, নার্সিং সুপারভাইজার কৃষ্ণা বড়ুয়া, তাপসী দাশ, দোহাজারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুসলিমা নাজনীন, চুমকি দেবী, ইয়াসমিন আকতার সহ দুইটি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:১১:১৭   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ