ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপনপাবনা: সুজানগরে কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে ও আলোচনাসভার মধ্য দিয়ে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার এ আয়োজন করা হয়। পরে যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে রজতজয়ন্তীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তাফা। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এমএ আলিম রিপন। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার সাগর আহমেদ, পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও স্বজন সমাবেশের সহ সভাপতি এটিএম শামসুজ্জামান ডন, ইউসিসিএ লিমিটেডের সভাপতি ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী হারুন মন্ডল, রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে আনিছুর রহমান খোকন, গোলাম মোর্তজা,আলাউদ্দিন আলাল, ছাপা, গণমাধ্যম কর্মীদের মধ্যে ডাঃ সাইফুল্লাহ ফুল, এম মঞ্জু,বকুল,ফিরোজ রানা, আলামিন শেখ, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর মুসফেক উস সালেহীন স্বজন সমাবেশের সদস্য,আব্দুস সোবাহান, নাবিল হোসেন ও আব্দুস সবুরসহ স্বজন সমাবেশের অন্যান্য সদস্য স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের ত্যাগ জাতি কখনো ভুলবে না। তার রেখে যাওয়া যমুনা গ্রুপ, যুগান্তর লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন তা আজীবন এ দেশের মানুষ মনে রাখবে। আপসহীনভাবে পথ চলে এ পর্যায়ে পৌঁছাতে পেরেছে দৈনিক যুগান্তর। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে বলে প্রত্যাশা রাখেন তারা। এছাড়া ‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগানে দৈনিক যুগান্তরের অভিযাত্রায় বঞ্চিত মানুষের মুখপত্র হিসেবে অন্যায়, অবিচার, অনিয়মসহ নানা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সত্য প্রকাশে অবিচল থেকেছে। ফলে শুরু থেকেই যুগান্তর পাঠকের অন্তর জুড়ে ঠাঁই করে নিয়েছে বলেও জানান বক্তারা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫১   ২০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ