ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজারহাটে লাঠির আঘাতে ১ জনের মৃত্যু

রাজারহাটে লাঠির আঘাতে ১ জনের মৃত্যু


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


রাজারহাটে লাঠির আঘাতে ১ জনের মৃত্যু

কুড়িগ্রাম: রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বেলাল মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গারকুটি গ্রামের মৃত-গফুর মিয়ার পুত্র । এসময় উভয় পক্ষে ৬ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান,উক্ত গ্রামের বেলাল গংয়ের সাথে একই গ্রামের টাংরু মিয়ার পুত্র ফারুক গংয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বেলাল সহ তার লোকজন বিরোধপূর্ণ জমিতে নামলে এতে ফারুক, মাইদুল ও সুজন সহ তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ যায় বেলালের।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৪জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে টাংরু মিয়ার স্ত্রী রেহানা বেগম (৬৮) এর অবস্থা আশংকা জনক। সোমবার বিকেলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫০   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ