ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ উদ্বোধন

রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ উদ্বোধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ উদ্বোধন

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সকাল সাড়ে ১১টায় উপজেলার ১নং এলুয়ারি ইউনিয়নের খাজাপুর বøকে উচ্চ ফলন শীল (উফশী) বোরো ধান সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শারমিন আক্তার, মো. সাদ্দাম হোসেন, মো. রোকনুজ্জামান খান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তলাম বলেন, সমলয়ে চাষাবদ আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত। এটি শুধুমাত্র কৃষকের জন্য আর্থিখভাবে লাভজনক হবে না, বরং এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য এ পদ্ধতি ব্যবহারে প্রত্যেক কৃষককে এগিয়ে আসতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী) সমলয় ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সমলয়ে চাষাবাদের এ আধুনিক পদ্ধতি কৃষি খাতে সময় ও শ্রম এবং খরচ কমানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পের আওতায় উপজেলার ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে চাষাবাদের জন্য সার ও বীজ বিতরণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৫৯:৫০   ১৬৩ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ