ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা

ডিমলায় ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


ডিমলায় ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা


নীলফামারী:
ডিমলায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষে মানব উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়ার সভাপতিত্বে ও ডিমলা ব্র্যাকের এসোসিয়েট অফিসার আসরাফুন নূর সঙ্গী ও জলঢাকা উপজেলা এসোসিয়েট অফিসার বিথীকা রানী রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা সমন্বয়ক মো. আখতারুল ইসলাম।

সভায় বক্তব্যে রাখেন- এলাকা ব্যবস্থাপক (এসডিপি) ধর্ম নারায়ন রায়, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) বুলবুল ইসলাম, জেলা ব্যবস্থাপক আরিফুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা এসোসিয়েট অফিসার আব্দুল মালেক, ডিমলা উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়সহ উপজেলা বিভিন্ন এলাকা ও হাটবাজারের প্রশিক্ষনার্থীগণ ও সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তরা বলেন- ব্র্যাকের মাধ্যমে উপজেলার তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজ করা হচ্ছে। এছাড়া বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে।

জানা যায়, এ উপজেলায় মোট ১১টি পৃথক পৃথক ট্রেডে ১৮-৩৫ বছর বয়সী নারী-পুরুষদের ২৫ জন করে দুই ট্রেডে ৫০জনকে ট্রেনিং এর আওতায় নিয়ে উদ্যোক্তা তৈরী করে তাদেরকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।

সভাটি প্রজেকটরের মাধ্যমে জেলা ব্যবস্থাপক আরিফুর রহমান বিভিন্ন ভিডিও প্রদর্শনী দেখিয়ে উদ্যোক্তাদের সাধন বিকাশে দক্ষতা তৈরী করার বিষয়ে উপস্থাপন করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:১০:৫৪   ২২৩ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ