ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর প্রেসক্লাব নির্বাচনে ভোটের লড়াইয়ে ১২ প্রার্থী

নবীনগর প্রেসক্লাব নির্বাচনে ভোটের লড়াইয়ে ১২ প্রার্থী


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


নবীনগর প্রেসক্লাব নির্বাচনে ভোটের লড়াইয়ে ১২ প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া: আগামীকাল বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে নানা উৎসাহ উদ্দীপনা।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন মনির (নয়া দিগন্ত ও বিজয় টিভি) ও মোহাম্মদ হোসেন শান্তি (স্বাধীন সংবাদ) ও সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক, সহ-সভাপতি পদে মো. মনির হোসেন (ঢাকা প্রতিদিন) ও জহিরুল হক জ.ই বুলবুল(এশিয়ান টিভি ও দেশ রুপান্তর), সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহাম্মদ উজ্জল (যুগান্তর) ও মোঃ দেলোয়ার হোসেন (ভোরের দর্পণ), সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামরুল ইসলাম (প্রথম ভোর) ও মিঠু সূত্রধর পলাশ (মানবকন্ঠ), ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে এরই মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম (দৈনিক ঢাকা), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা (জনতা) তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল (সরোদ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম (ফ্রন্টিয়ার) কার্যকরী সদস্য পদে নবীনগর প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল (মাই টিভি ও মানবজমিন) নবীনগর উপজেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম সোহরাব (আজকের পত্রিকা ও মোহনা টিভি),নবীনগর উপজেলা প্রতিনিধি।

তবে কে হচ্ছেন, নবীনগর প্রেসক্লাবের আগামীর অভিভাবক! এ নিয়ে ভোটার ও সাধারণ মানুষের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রেসক্লাবসহ সাংবাদিকদের উন্নয়নে প্রার্থীরা দিচ্ছেন নানাভাবে প্রতিশ্রুতি।

সভাপতি প্রার্থী মো. জালাল উদ্দিন মনির বলেন, আমি পূর্বে সভাপতি থাকাকালীন প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি, এবার নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে পিআইবি প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন এবং নতুন সদস্য নেওয়ার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ।

অপর সভাপতি প্রার্থী মোহাম্মদ হোসেন শান্তি বলেন, আমি নির্বাচিত হলে ক্লাবের সকল সাংবাদিকদের সাথে নিয়ে প্রেসক্লাব তথা সকলের জীবন মান উন্নয়নে আন্তরিক দায়িত্ব পালন করে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০২:২৭   ৩২৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ