ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দেবিদ্বারে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা

দেবিদ্বারে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা


দেবিদ্বার ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


দেবিদ্বারে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলা

কুমিল্লা: দেবিদ্বারে তিনদিন ব্যাপী উদ্যোগতা মেলা শুরু হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য “একটি উদ্যোগ হাজারো সম্ভাবনা, নতুন দিগন্তের উন্মোচনা। মেলাটি আয়োজন করেন দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। মেলায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেলায় উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক, খাবার ও প্রসাধনসামগ্রীর ৩৯ টি স্টল রয়েছে। সব স্টলে মেলার উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙ্গের বাহারি পোষাক, ছোট শিশুদের উলেন কাপড়, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, মেয়েদের রূপচর্চার নানা-সামগ্রী, নানা স্বাদের আচার, কেক, পিঠা, দেশি-বিদেশি মেকাপ, হস্তশিল্প ও মৃত শিল্প সামগ্রী স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা স্টল সাঁজিয়ে বসেছেন। উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল উদ্যোক্তা মেলা। মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যোক্তারা। আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে প্রত্যাশা তাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করা সম্ভব হলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি, শুধু শিল্প খাত নয়, সবার সহযোগিতায় বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। আমি অত্যান্ত খুশি এমন একটি প্রাণবন্ত মেলা আয়োজন দেখে।

মেলা কমিটির সভাপতি মো. নাজমুল আলম সরকার এর সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলা সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত, উপজেলা জাতীয় নাগরিক কমিটির আহবায়ক মো. নাজমুল হাসান নাহিদ, সদস্য মির্জা মো. শাকিল ও মির্জা মো. সাদ্দাম হোসেন, জাতীয় নাগিরিক কমিটির প্রতিনিধি মো.ফয়সাল, সিয়াম প্রমুখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:০৪:৫৮   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ