ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে বারি বেগুন-১২ প্রদর্শনী মাঠ দিবস

সুজানগরে বারি বেগুন-১২ প্রদর্শনী মাঠ দিবস


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫


সুজানগরে বারি বেগুন-১২ প্রদর্শনী মাঠ দিবস

পাবনা: সুজানগরে রবি/ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত মালচিং পদ্ধতিতে সবজি চাষ(বারি-বেগুন-১২) প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রবিবার পৌরসভার ভবানীপুরে অনুষ্ঠিত এ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলামের সঞ্চালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী ও উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম রায়।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল নতুন জাতের বারি বেগুন-১২ সবজি জগতে একটি নতুন সংযোজন। নতুন এই জাতের বেগুন প্রচলিত অন্যান্য বেগুনের জাতের চেয়ে ওজনে অনেক বেশি হয়। বড় অবস্থায় দেখতে লাউয়ের মতো দেখতে বিধায় একে অনেকে লাউ বেগুনও বলে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এটি উদ্ভাবন করেছে বিধায় এটির নাম বারি বেগুন-১২।

বারি বেগুন একটি উচ্চফলনশীল অর্থকরী ফসল। প্রতিটি বেগুনের গড় ওজন প্রায় দেড় কেজি। বারি বেগুনের সঙ্গে আন্তঃফসল হিসাবে লালশাক, পালংশাক ও ধনিয়া চাষ করেও অতিরিক্ত আয় করা সম্ভব বলে জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দেশে সবজির চাহিদা বৃদ্ধির সঙ্গে এ জাতের বেগুনের আবাদ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এ জাতের বেগুনের আবাদ বৃদ্ধি করতে পারলে ভোক্তা ও উৎপাদক উভয়েই লাভবান হবেন বলে প্রত্যাশা রাখেন তিনি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১৮:৪৬   ৩৭৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ