ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেপ্তার

চাটমোহরে সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেপ্তার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


চাটমোহরে সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেপ্তার
পাবনা: জেলা পরিষদের সাবেক সদস্য ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন ছোট শালিখা মহল্লার মৃত মফিজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

তিনি আরো জানান, থানা হেফাজতে হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগের তথ্য সমূহ যাচাই বাছাই চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১১:৫৩:৩৬   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ