ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিস্তার ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে দুইদিনের অবস্থান কর্মসূচি

তিস্তার ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে দুইদিনের অবস্থান কর্মসূচি


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


তিস্তার ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে দুইদিনের অবস্থান কর্মসূচি

কুড়িগ্রাম: একটি দেশের হাতে তিস্তা পাড়ের মানুষের দুঃখ, দুঃখ জিম্মি। তারা যখন ইচ্ছে পানিতে ডুবিয়ে দেয়,যখন ইচ্ছে শুকিয়ে দেয়। তাই এবারে তিস্তার ন্যায্য হিস্যা আদায় ও অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ১৭ ও ১৮ফেব্রুয়ারী কর্মসূচি হাতে নিয়েছে কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলার থেতরাইয়ে এই অবস্থান কর্মসূচি পালন করবেন সর্বস্তরের জনগন।

জানা গেছে, তিস্তা নদীর ৪৫কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ এবং ২০কিলোমিটার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। প্রতিবছর বন্যা ও খড়ায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়। এরপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী অবস্থান কর্মসূচির আয়োজন করেন। এরআগে গত ২২ ও ২৫জানুয়ারী উক্ত কমিটি দু’দফা প্রস্তুতি মূলক সভা করেছিল। এছাড়া শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলন জেলা কমিটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, এবারে আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ২দিনের কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। দু’দিনে রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্পষ্টে এ কর্মসুচি পালিত হবে বলেও জানান ।

এস/এন

বাংলাদেশ সময়: ১৩:১৮:৫৩   ৩৮৩ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ