ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নির্বাচনী প্রচারণা শুরু করলেন পাবনা-২ আসনের জামায়াতের প্রার্থী

নির্বাচনী প্রচারণা শুরু করলেন পাবনা-২ আসনের জামায়াতের প্রার্থী


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


 নির্বাচনী প্রচারণা শুরু করলেন পাবনা-২ আসনের জামায়াতের প্রার্থী

পাবনা: প্রবাসী রোকন সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর ক্ষেতুপাড়া গ্রামের বাসিন্দা সরোয়ার হোসাইন ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার অসুস্থ সরোয়ার হোসাইনকে দেখতে তার বাড়িতে ছুটে যান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের জামায়াতের এমপি প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।

এ সময় তার শারীরিক খোঁজখবর নেন এবং মহান রবের নিকট অসুস্থ সরোয়ারের রোগমুক্তি কামনা ও দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম, সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাবনা-২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণার পরদিনই অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেবার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।

ক্যান্সার আক্রান্ত সরোয়ারকে দেখতে গিয়ে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন জানান,অসুস্থ ব্যক্তির সেবা-যত্ন করা, তার খোঁজ-খবর নেওয়া ও সান্তনার বাণী শোনানো হজরত রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নত। হজরত রাসূলুল্লাহ (সা.) রোগীর সেবাযত্ন করাকে সর্বোৎকৃষ্ঠ নেক আমল ও ইবাদত ঘোষণা করেছেন। একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সান্তনার বাণী শোনালে, খোঁজ-খবর নিলে, একটু সেবাযত্ন করলে তার দুশ্চিন্তা লাঘব হয়। সে অন্তরে অনুভব করবে প্রশান্তি। তাই মানবিক বিচারে রোগীর খোঁজ-খবর নেওয়া, সেবাযত্ন করা ,পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের কেউ অসুস্থ হলে আমাদের সবার উচিত তাদের খোঁজ-খবর নেওয়া।

এ সময় তিনি আরো বলেন, গণমানুষের কল্যাণ ও মুক্তির জন্য দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা জামায়াতের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের সকল ভোটারের ভোট প্রার্থনা করে তিনি বলেন এ অঞ্চলের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করলে এ জনপদের মানুষের সার্বিক কল্যাণে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন ইনশআল্লাহ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:৫৩:৫৮   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ