ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » কোমলমতি শিশুদের নিয়ে ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোমলমতি শিশুদের নিয়ে ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 কোমলমতি শিশুদের নিয়ে ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনা: মাদ্রাসার কোমলমতি শিশুদের নিয়ে পাবনায় সুজানগর ব্লাড ডোনার ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে নুরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভার আয়োজন করা হয়।

সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সহ-সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে ও ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম শিমুলের সঞ্চালনায় ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও অত্র মাদ্রাসার সেক্রেটারী এটিএম শামসুজ্জামান ডন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও অত্র মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ, ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, শিক্ষক হাফেজ ইলিয়াস ইব্রাহিম ,সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সাংগঠনিক সম্পাদক বায়জিদ, দপ্তর সম্পাদক নাজমুল নাহিয়ান মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস ইব্রাহিম, অর্থ বিষয়ক সম্পাদক গোলাম ইয়াসিন, উপ ধর্ম বিষয়ক সম্পাদক রনি মন্ডল প্রমুখ।

এর আগে শুরুতে স্বাগত বক্তব্য দেন সুজানগর ব্লাড ডোনার ক্লাবের পরিচালক আলামিন ।আলোচনা সভায় বক্তারা রক্তদান কে একটি সামাজিক আন্দোলনে রুপ দেবার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া ও সুজানগর ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৫   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ