ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রুমা

চাটমোহর বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রুমা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


 চাটমোহর বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন রুমা
পাবনা: চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

গত ১৭ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মহা জিয়াউল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুমোদনের কাগজ হাতে পাওয়ার পর জানতে পারেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

পত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ ফেব্রুয়ারি’২০২৫ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো।

চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো-সভাপতি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, অভিভাবক সদস্য মো. মওলা বক্স ও শিক্ষক প্রতিনিধি সদস্য মো. আলতাব হোসেন।

এক প্রতিক্রিয়ায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, ‘আমি চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রী। আমার স্কুলজীবন কেটেছে এখানে। সেই প্রিয় স্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। স্কুলটি নিয়ে আমার অনেক স্বপ্ন। যদি কখনও সুযোগ পাই স্কুলের উন্নয়নে কাজ করে যাবো। এজন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, চাটমোহরের গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।’

এন/এস

বাংলাদেশ সময়: ১১:০২:০৯   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ