ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বই মেলার উদ্বোধন

উলিপুরে বই মেলার উদ্বোধন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 

উলিপুরে বই মেলার উদ্বোধন

কুড়িগ্রাম: তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ২৯তম বইমেলার উদ্বোধন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে সকাল ১১টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭দিনব্যাপী এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভাপতিত্বে করেন, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী পরিষদের সক্রিয় সদস্য রেজওয়ানুল করিম লালন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, কলামিস্ট এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন.এস
আমীন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আক্তার আমীন, বিশিষ্ট কৃষিবিদ জুলফিকার আলী সেনা, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি জাহানুর আলম খোকন, শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার রফিকুল ইসলাম আনছারী।

প্রধান অতিথি তার বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান বক্তারা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৮   ৩৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ