ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না: নবাগত পুলিশ সুপার

কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না: নবাগত পুলিশ সুপার


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫


 কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না: নবাগত পুলিশ সুপার

রংপুর: দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেছেন, মাদক বিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি জনসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার হবে। বিগত দিনের পুলিশ ছিল হাসিনার পুলিশ। আমি যতদিন দিনাজপুরে থাকবো, এই পুলিশ হবে জনগণের পুলিশ। মাদক, চুরি, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ জোরালো কাজ করবে। কোন নেতার কথায় নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না। ফুলবাড়ীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী কয়েক দিনের মধ্যে ট্রাফিক পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সর্বস্তরের শ্রেণি ও পেশার মানুষের মতামত ও সমস্যা নিয়ে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

দুপুর ১২টায় ফুলবাড়ী থানা চত্বরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুর এর সভাপতিত্বে এবং পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আলম মামুনের সঞ্চালনায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ফুলবাড়ীর সার্বিক বিষয় তুলে ধরে মতামত রাখেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ নানা শ্রেণি ও পেশার মানুষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৭   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ