ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ব্যবসায়ির জরিমানা

রাজারহাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ব্যবসায়ির জরিমানা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


রাজারহাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ব্যবসায়ির জরিমানা

কুড়িগ্রাম: রাজারহাটে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ব্যবসায়ির জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে রাজারহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিপনন ও সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ২টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৬০কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং বাজারের মুদি ব্যবসায়ী সুজন রায়ের ৩০হাজার টাকা ও নুর ইসলামের ২হাজার টাকা সহ ৩২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।
মোবাইল কোর্ট পরিচালনা কালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ১:৩৪:৫৯   ৩০৩ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ