ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

হাতিয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 হাতিয়ায় প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালী: হাতিয়া উপজেলায় এক প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতরা ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। প্রবাসীর ভাই সোহেল রানা এ ঘটনায় হাতিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেন।
রবিবার (২৩ফেব্রুয়ারী) গভীর রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৮ ভরি ওজনের নেকলেস,২ ভরি ওজনের কানের ফুল,গলার চেইন ২ ভরি, ব্রেসলেট ২ ভরি, হাতের আঙটি ১৫টি ৭ ভরি সহ একটি মোবাইল ফোন নিয়ে যায়।
প্রবাসী মো. রাসেল উদ্দিন একই এলাকার মৃত মোছলেহ উদ্দিনের ছেলে। সে হাতিয়া উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কার্যক্রমে জড়িত আছেন।
স্থানীয়রা জানান, আমেরিকা প্রবাসী মো. রাসেলের বাড়ীতে রবিবার গভীর রাতে ঘরের জানালার গ্রীল ভেঙে অজ্ঞাতনামা কয়েকজন লোক ঘরে ঢুকে। এ সময় তারা ঘুমন্ত বাড়ীর মালিকে রুমের বাইরে দিয়ে আটকে দেয়। পরে তারা অন্য রুমের আলমারী ভেঙে স্বর্ণালঙ্কার গুলো নিয়ে যায়। বাড়ীর মালিকের মা আলমারীর ভাঙার শব্দে ঘুম ভাঙলে দেখেন কয়েকজন লোক দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদেরকে রুম থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো.খোরশেদ আলম জানান, প্রবাসীর ভাইর লুট হওয়া স্বর্ণালঙ্কারের বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। আমরা জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:৪৮:৪২   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ