ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দিনাজপুর জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

দিনাজপুর জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


দিনাজপুর জেলা বিএনপি নেতার  বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন

রংপুর: দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এর বিরুদ্ধে অনলাইন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভসহ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর বাজার থেকে ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরে বের করা হয়। মিছিল শেষে স্থানীয় নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌর বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান। এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম মমতাজ, দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরতুজা হক শাহ অষ্টিন, পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, পৌর বিএনপি’র বাবলী আরা, মাসুমা পারভিন প্রমুখ।

বক্তারা বলেন, ফসিষ্ট আওয়ামী লীগের দোসর ইউনিয়ন পরিষদের সচিব গোলাম কিবরিয়া ষড়যন্ত্র করে অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি নেতা শাহাদত আলী সাহাজুলকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। গোলাম কিবরিয়ার ফুলবাড়ী থানার বিষ্ফোরক আইনের মামলার এজাহারভূক্ত আসামী হওয়ার পরও সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। অবিলম্বে ষড়যন্ত্রকারি গোলাম কিবরিয়াসহ অপপ্রচারে জড়িত হলুদ সাংবাদিককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এদের গ্রেপ্তার করা না হলে আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে সহ¯্রাধিক বিভিন্ন স্তরের বিএনপি’র নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১:৫৩:৩০   ৩০৮ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ