ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫


 

 

চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পাবনা: চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সমিতির কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এম এ জিন্নাহ তাদের শপথ বাক্য পাঠ করান।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি আলহাজ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুর হক সিন্টু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক সহ সমিতির ১২ জন সদস্য শপথ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রকিবুর রহমান টুকুন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, রনি রায়, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক শামীম হাসান মিলন, শাহীন রহমান, বকুল রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। শেষে দোয়া করা হয়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২২:২৫   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ