ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

হাতিয়া লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫


 

 

হাতিয়া লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি সহ ৩০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। রবিবার মামলার বিবরনে জানা যায় বৃহস্পতিবার সকালে হাতিয়া উপজেলার তমরুদ্দি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও শ্রমিক দলের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। কামরুল ইসলাম নামের শ্রমিক দলের এক কর্মী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার তান্নাসহ ৩০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সকালে তমরুদ্দি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিতে ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার তান্নার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ঘাটে এবং পাশে শ্রমিকদের থাকার ঘর ও শ্রমিক দলের অফিস ভাঙচুর করে। তাদের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে লায়লা বেগম নামে এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের গোলাম মাওলা কাজল।

৫ আগস্টের পর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীরের লোকজন ঘাটের সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগের গোলাম মাওলা কাজলের সঙ্গে বিএনপি নেতা আলমগীর সমঝোতা করে নেন। সেই থেকে আলমগীর ঘাট এককভাবে নিয়ন্ত্রণ করে আসছেন। কিন্তু তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটটি দখল নেওয়ার চেষ্টা করছেন।

হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান,তমরদ্দি লঞ্চ ঘাটের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:২৮:১৫   ২১৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ